ছবি: সংগৃহীত
শিক্ষা

মাধ্যমিকের ১৭ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি: দুই শর্তে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু

বুধবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১) মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা অফিস আদেশে ঐ শিক্ষকদের অব্যাহতি দেওয়া হয়।

এতে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন সহকারী শিক্ষকের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সুপারিশ অনুযায়ী ২ টি শর্তে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরও পড়ুন: নাশকতার অভিযোগ হাস্যকর

শর্ত ২ টি হলো-

১) সরকারি কোনো পাওনা ভবিষ্যতে উদঘাটিত হলে তিনি তা পরিশোধ করতে বাধ্য থাকবেন।

২) তাদের স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো ধরনের আর্থিক (পেনশন, আনুতোষিক ইত্যাদি) ও অনার্থিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।

আরও পড়ুন: বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

উল্লেখ্য, ১৭ জন শিক্ষকের মধ্যে ১৬ জনকে অন্যত্র চাকরি হওয়ার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি ১ জন পারিবারিক কারণ দেখিয়ে চাকরি ছাড়ার আবেদন করেছেন।

সান নিউজ/এএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা