ছবি : সংগৃহিত
শিক্ষা
টাঙ্গুয়ার হাওরে গ্রেফতার

বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ ছাত্রসহ ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

আরও পড়ুন: হাওর থেকে আটক ৩৪ শিক্ষার্থী কারাগারে

বুধবার (২ আগস্ট) দুপুরে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিক।

আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল সংবাদ মাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

তৈয়বুর রহমান বাবুল বলেন, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিলেন। পুলিশ শুধু সন্দেহের বশে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারে না।

আরও পড়ুন: বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

তিনি আরও বলেন, তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। সবাই মেধাবী শিক্ষার্থী। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।

গ্রেফতার হওয়া আরও দুজন অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৩১ জুলাই) বিকেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়ানোর নামে নাশকতা পরিকল্পনার অভিযোগে ভ্রমনে আসা বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার

সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জান-মালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

তাহিরপুর থানা পুলিশ জানায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার (৩০ জুলাই) সকাল ৭ টায় একটি নৌকায় করে বুয়েটের ২৬ শিক্ষার্থী ও তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও আট শিক্ষার্থীসহ ৩৪ জনের একটি টিম টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়।

আরও পড়ুন: এসএসসিতে পাসের হার ৮০.৩৯

সেখানে জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটি বৈঠক চলে।

পুলিশ পরে গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদের আটক করে তাহিরপুর থানায় নিয়ে আসে। এরপর দীর্ঘ ২৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল কবীর বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার শিক্ষার্থীদের নামে মামলা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা