ছবি: সংগৃহীত
শিক্ষা

১ আগস্ট উপাধ্যক্ষ পদে বদলি আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ আগস্ট থেকে শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তারা উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের আবেদন করতে পারবেন। অনলাইনে এ আবেদন করার শেষ সময় ১৬ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আশ্বাস ব্যতীত কর্মসূচি প্রত্যাহার নয়

বৃহস্পতিবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমিনের সই করা এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০১০ অনুযায়ী, অনলাইনে বদলির আবেদন দাখিল করতে হবে মর্মে বলা হয়েছে।

আরও পড়ুন: আশুলিয়া ক্যাম্পাসকে স্থায়ী ঘোষণাসহ ৭ দফা দাবি

একই সাথে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে প্রেরিত আবেদন বিবেচনা করা হবে না মর্মেও বদলি/পদায়ন নীতিমালা ২০২০-এ উল্লেখ করা হয়েছে।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপক পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহী আবেদনকারীদের ১-১৬ আগস্ট পর্যন্ত সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ওয়েব সাইটের (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত আবেদনসমূহ অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানগণ ১৭ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর অগ্রায়ণ করার জন্য অনুরোধ করা হলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা