ফাইল ফটো
শিক্ষা

প্রধানমন্ত্রীর আশ্বাস ব্যতীত কর্মসূচি প্রত্যাহার নয়

স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষকরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয় এ কথা শিক্ষামন্ত্রী জানালেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আশ্বাস ব্যতীত কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

আরও পড়ুন: আশুলিয়া ক্যাম্পাসকে স্থায়ী ঘোষণাসহ ৭ দফা দাবি

শুক্রবার (২১ জুলাই) শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলমান রাখেন। বরাবরের মতো এ সময়েও পল্টন থেকে প্রেস ক্লাবমুখী রাস্তা বন্ধ থাকে।

শিক্ষামন্ত্রী গত বুধবার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন, মাধ্যমিকপর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয়করণ, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষামন্ত্রীর সাথে আমাদের বৈঠক যথোপযুক্ত হয়নি উল্লেখ করে নোয়াখালীর চাটখিল থেকে আন্দোলনে আসা শিক্ষক মাহবুবুর রহমান বলেন, সেদিন বৈঠকে যাওয়ার পর আমাদের স্বাধীনতাবিরোধী বলে আখ্যা দেওয়া হয়েছে। আমাদের দাবি এখন একটাই, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং তার আশ্বাস ব্যতীত আমরা ঘরে ফিরব না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা