ফাইল ছবি
শিক্ষা

এইচএসসির ফরম পূরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক বিদ্যালয়ে ঝুলছে তালা

রোববার (১৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত।

এছাড়াও, ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে ফি পরিশোধের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: ২৩ জুলাই এমবিবিএস ক্লাস শুরু

প্রসঙ্গত, এর আগে গত ৯ জুলাই থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়; রোববার তা শেষ হওয়ার কথা ছিল। আগামী ১৭ অগাস্ট থেকে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা