সংগৃহীত ছবি
শিক্ষা

সাত কলেজের শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিধ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য ফরম পূরণে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : অসাম্প্রদায়িক দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ

নির্দেশনা অনুযায়ী- ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বর্ষে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে না। শুধু যেসব বিষয় বা কোর্সে ফেল করেছেন, সেগুলোতে পরীক্ষা দিলেই হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : ধাপে ধাপে নির্বাচনের দিকে যাবে সরকার

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, তারা ২০২৩ সালের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় সব পত্রে অংশগ্রহণ করার পরিবর্তে শুধু অকৃতকার্য কোর্সে মানোন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।

ফরম পূরণে নির্দেশনা-
ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের দুটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথমটি হলো—যেসব শিক্ষার্থী আগে ফরম পূরণ করেছেন, তাদের পূরণকৃত ফরম সংশোধন (স্টুডেন্ট টাইপ, পেপার কোড) করতে পারবেন। আর দ্বিতীয়টি হলো—যারা আগে ফরম পূরণ করেননি (অকৃতকার্য), তারা নতুন করে ফরম পূরণ করতে পারবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা