শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

প্রতিটি জেলায় হবে বিশ্ববিদ্যালয় 

নিজস্ব প্রতিবেদক: সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

আরও পড়ুন: কৃষি উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত। শরীয়তপুর এবং নাটোর জেলায় নতুন দু’টি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন: ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

দীপু মনি জানান, বর্তমানে সারাদেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি। এতে মোট শিক্ষার্থী রয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার ২১৭ এবং ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।

শিক্ষামন্ত্রী জানান, সরকারের দরিদ্রবান্ধব কার্যক্রম গ্রহণের ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বেড়েছে।

তিনি আরও বলেন, টানা তিন মেয়াদে সারাদেশের সাড়ে ৫ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা