ফাইল ছবি
শিক্ষা

গুচ্ছ ভর্তির আবেদন শুরু

শিক্ষা ডেস্ক: গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন ও বিভাগ পছন্দক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন: শিক্ষকদের উৎসব ভাতা ছাড়

মঙ্গলবার (২০ জুন) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বিকেল ৪টা থেকে শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে ২৭ জুন (মঙ্গলবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রতি ৫০০ টাকা করে সর্বমোট যে কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তত টাকা দিতে হবে।

তবে, চারুকলা, সংগীত, নাট্যকলা এসব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে ৯ জুলাই (রোববার)। আর ব্যবহারিক পরীক্ষার ফলাফল দেওয়া হবে ১২ জুলাই (বুধবার)।

আরও পড়ুন: ফের ৭ দাবিতে নীলক্ষেতে শিক্ষার্থীরা

৩ ধাপে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। প্রথম ধাপে ভর্তি শুরু ২০ থেকে ২৪ জুলাই। দ্বিতীয় ধাপে ভর্তি শুরু ২৮ থেকে ৩০ জুলাই। তৃতীয় ধাপে ভর্তি শুরু ৩ থেকে ৫ আগস্ট। ১০ আগস্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা