ছবি : সংগৃহিত
শিক্ষা

গভীর রাতে ঢাবিতে সংঘর্ষ, আহত ৫

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন: স্মার্ট দেশ গড়তে শিক্ষকদের বিকল্প নেই

শনিবার (১৭ জুন) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাবির দুই হলে পৃথক সময়ে সংঘর্ষের সূত্রপাত হলেও রাত ৩টায় পর্যন্ত দুই গ্রুপের উত্তেজনা চলছিল।

সংঘর্ষে সূর্যসেন হলের চারজন ও শহীদুল্লাহ্ হলের একজন আহত হয়েছেন। গুরুতর আহতদের দুজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।

আরও পড়ুন: শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

জানা যায়, শয়নের অনুসারীরা সূর্যসেন হলে সৈকতের অনুসারীদের নামে বরাদ্দ রুম দখল করতে যায়। আর শহীদুল্লাহ্ হলে শয়নের অনুসারীর নামে বরাদ্দ রুম দখল করতে যায় সৈকতের অনুসারীরা। এতে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

এই প্রতিবেদন লেখা অব্দি সূর্যসেন হলের অতিথি কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনার মীমাংসা করতে বৈঠকে বসেছেন।

আরও পড়ুন: আজ ৭ কলেজের ভর্তি পরীক্ষা

এসময় ঢাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা