শিক্ষা

ঢাবির 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৬ মে) অনুষ্ঠিত হবে। আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

আরও পড়ুন: ঋষি সুনাক-প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আবেদন পড়েছে ১ লাখ ২২ হাজার ৮৮২টি। এই ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়াই করবেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১১টায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে জন্য ১ হাজার ৭৪৪টি ও ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা:

১। পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।

২। পরীক্ষার হলে পরীক্ষার্থী কোনো অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, ক্যালকুলেটর, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ডসহ কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ও ডিভাইস সম্বলিত কলম, ঘড়ি, চশমা এবং ইয়ারফোন ইত্যাদিসহ প্রবেশ করতে পারবেন না।

৩। পরীক্ষার এমসিকিউ পদ্ধতির (একটি শিট) উত্তরপত্র এবং লিখিত পরীক্ষার উত্তরপত্র বিশ্ববিদ্যালয় সরবরাহ করবে। অতিরিক্ত কোনো শিট দেওয়া হবে না এবং সরবরাহকৃত উত্তরপত্রেই প্রশ্নের উত্তর প্রদান করতে হবে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলবাসী

৪। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। প্রার্থী ৪০ নম্বর না পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন। একইসঙ্গে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী এমসিকিউ অংশে উত্তীর্ণ হতে হলে কমপক্ষে সর্বমোট ২৪ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার অংশে ন্যূনতম ১১ নম্বর পেতে হবে।

৫। প্রতি চারটি ভুল উত্তরের জন্য একটি শুদ্ধ উত্তরের নম্বর কাটা যাবে। অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন এবং নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবেন। ইতোমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

আরও পড়ুন: রূপগঞ্জে বিস্ফোরণ, নিহত বেড়ে ৫

এর আগে চারুকলা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাবির চলতি বছরের ভর্তি যুদ্ধ। এছাড়া আগামী ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এসব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা