ছবি: সংগৃহীত
শিক্ষা

আজ ডেন্টাল ভর্তি পরীক্ষা 

সান নিউজ ডেস্ক : আজ দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : অন্যের বিসিএস পরীক্ষা দিলে ২ বছর জেল

শুক্রবার (৫ মে) সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত রাজধানীর ৫ টি কেন্দ্রসহ দেশের মোট ১২ টি কেন্দ্রের ১৬ টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, চলতি বছরে ডেন্টালে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৮ জন শিক্ষার্থী।

আরও পড়ুন : নকলে বাধা, কলার ধরলেন ছাত্রের মা!

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে আসন রয়েছে মোট ৫৪৫টি।

আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা ৬৮ জন শিক্ষার্থী। তবে ২৬ টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১৯৫০টি।

আরও পড়ুন : র‌্যাগিংয়ে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা

ডেন্টাল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য দেওয়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাগুলো হলো-

১) পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি-সমমান পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও রিফিল দেখা যায়, এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ৯ টার আগেই প্রবেশ করতে হবে। সাড়ে ৯ টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

২) পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, পকেটঘড়ি বা অন্য কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ও গেজেট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে উল্লিখিত ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুন : অধিকাংশই স্বাধীনতার যুদ্ধের সঙ্গে জড়িত না

৩) উত্তর প্রদান করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্রটি (OMR Sheet) নিজ দায়িত্বে সাবধানতার সঙ্গে আলাদা করে নিতে হবে এবং উত্তরপত্রে উল্লেখিত নির্দেশাবলী প্রতিপালন করতে হবে।

৮) প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর দিতে হবে এবং স্পষ্টভাবে নাম লিখতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তগুলো ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য দেওয়া ছাড়া অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

৯) কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকরা উত্তরপত্রে স্বাক্ষর দেওয়ার সময় শনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডলের আবরণ খোলার নির্দেশনা দিতে পারবেন।

আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০) পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে অথবা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল করা হবে।

১১) পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করতে দেওয়া হবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা