ছবি : সংগৃহিত
শিক্ষা
কক্সবাজার সরকারি কলেজ

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ইমরান আল মাহমুদ : কক্সবাজার সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : বর্ষবরণে মেতেছে রাখাইন সম্প্রদায়

সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কলেজ প্রশাসন।

এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহের পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম।

আরও পড়ুন : অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন,"লাহোর প্রস্তাবে সুস্পষ্ট লেখা ছিলো ভারববর্ষের দক্ষিণ পূর্বাঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। কিন্তু পাকিস্তানিরা পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ বাঙালির উপর নিপীড়ন শুরু করে।

ব্রিটিশদের মতো শাসনের নাম দিয়ে শোষণ চালায়। এরপর বাঙালির স্বাধীনতা রক্ষার নেতৃত্বে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশের সর্বসাধারণের মাঝে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দিয়ে উজ্জীবিত করেন।

আরও পড়ুন : পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীন বাংলাদেশে তাদের অবদান অনস্বীকার্য। মুজিবনগর সরকার ছিলো বলে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের নেতৃত্ব তৈরি হয়েছিলো।

তৎকালীন ১৭ এপ্রিল মুজিবনগরে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁকে রাষ্ট্রপতি করে এ সরকার গঠন হয়েছিলো। আমাদের সবাইকে মুজিবনগর দিবস সম্পর্কে আরও অধ্যয়ন করতে হবে।"

আরও পড়ুন : গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কাসেম।

আরও বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হাসানুল ফরহাদ।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

আলোচনা সভা সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক নুরুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য বাংলা বিভাগের প্রভাষক,মামুন উদ্দিন জুয়েল।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী গ্রন্থাগার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ত্রিপিটক পাঠ করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরী ও গীতা পাঠ করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা