ছবি : সংগৃহিত
শিক্ষা
রাজাপুর সরকারি ডিগ্রি কলেজ

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অধ্যক্ষ নিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি : জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা লঙ্ঘন করে কনিষ্ঠ এক শিক্ষককে ঝালকাঠির রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন জ্যেষ্ঠ শিক্ষকরা। গত ১৪ এপ্রিল এ কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারী অবসরে যান। এতে শূণ্য হয় অধ্যক্ষ পদ।

আরও পড়ুন : বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু

জানা যায়, রাজাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম বারীর ৬০ বছর বয়স পূর্ণ হওয়ায় তিনি অবসরে চলে যান। গত ১৪ এপ্রিল ছিল তাঁর সর্বশেষ কর্মদিবস। ওই দিন তিনি কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং কলেজের বিভিন্ন স্মৃতিময় এলাকা ঘুরে দেখেন।

অবসরে যাওয়ার আগে তিনি কলেজের জ্যেষ্ঠ তিন শিক্ষককে পাশ কাটিয়ে কনিষ্ঠ শিক্ষক হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হাসান মিয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেন।

আরও পড়ুন : নলছিটিতে জুয়ার আসর থেকে আটক ৩

অভিযোগ রয়েছে, অধ্যক্ষ মো. গোলাম বারীর আর্শিবাদপুষ্ট হওয়ায় ওই কলেজের জ্যেষ্ঠতার চতুর্থ নম্বর ব্যক্তিকে দায়িত্ব দেন। এতে ক্ষুব্দ হয়েছেন জ্যেষ্ঠ শিক্ষকরা। এ বিষয়ে কলেজের সবচেয়ে জ্যেষ্ঠ শিক্ষক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করার দাবি করেন।

জ্যেষ্ঠ শিক্ষক ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, অধ্যক্ষ মো. গোলাম বারী অবসরে গেলে নিয়ম অনুযায় আমার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ার কথা। আমি ১৯৯২ সালের ২৯ আগস্ট যোগদান করি।

আরও পড়ুন : টঙ্গীবাড়িতে সরকারি দিঘী দখলের পায়তারা

সেই হিসেবে আমিই সবার চেয়ে জ্যেষ্ঠ। আমার পরে আছেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌসি বেগম ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. নজিবুর রহমান। অথচ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় নিয়ম কানুনের তোয়াক্কা না করেই এই তিনজনের পরের সিরিয়ালের একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। এটা সম্পূর্ণ অবৈধ ও নিয়োগবিধি পরিপন্থি। আমি সঠিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম বারী বলেন, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মো. জিয়াউল হাসান মিয়াকে দায়িত্ব দিয়েছি। এখানে কোন অনিয়ম হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা