ছবি-সংগৃহীত
শিক্ষা

রাবিতে ভর্তির চূড়ান্ত আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: ২০২২-২৩ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রথম ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

রোববার থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত।

এই তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ড. বিমল কুমার প্রামাণিক।

তিনি বলেন, প্রাথমিক আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম ধাপে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে চূড়ান্ত আবেদন করতে পারবেন। সে জন্য অনলাইনে ‘বি’ ইউনিটে এক হাজার ১০০ টাকা এবং ‘এ’ ও ‘সি’ ইউনিটে এক হাজার ৩২০ টাকা পরিশোধ করতে হবে। চূড়ান্ত আবেদন ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া প্রতি ইউনিটে ৭২ হাজার আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে চারটি ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়ার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপ শুরু হবে যথাক্রমে ১৭-১৯ এপ্রিল, ২৫-২৯ এপ্রিল ও ১-২ মে।

আরও পড়ুন: জলদস্যুদের হামলায় জেলে নিহত

তিনি আরও বলেন, চলতি বছর রাবির ভর্তি পরীক্ষায় তিন (এ, বি, সি) ইউনিটে প্রাথমিক আবেদন পড়েছে চার লাখ এক হাজার ৪১৪টি। এতে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদনের জন্য প্রথম পর্যায়ে কোটাসহ মনোনীত হয়েছেন দুই লাখ ৩৪ হাজার ১৫১ জন। যেখানে ‘এ’ (মানবিক) ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে পাস করা শিক্ষার্থীরা শুধু চূড়ান্ত আবেদনের সুযোগ পাচ্ছেন। ‘এ’ ইউনিটে মানবিক শাখা থেকে সর্বনিম্ন জিপিএ-৪.৫৮ পেয়ে আবেদন করা ভর্তিচ্ছুরা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এ ছাড়া বি (ব্যবসা) ইউনিটে সব আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: এবার গঙ্গার নিচে চলবে মেট্রো

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষা ২৯ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। গতবারের মতো এবারও দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং প্রতি ইউনিটে ৭২ হাজার করে শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবেন। ১ ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা প্রতি ইউনিটের ক্ষেত্রে চার শিফটে অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে একসঙ্গে ১৮ হাজার করে শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসতে পারবেন।

৮০টি বহু নির্বাচনি প্রশ্নে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষার পূর্ণমান ১০০। ভর্তি পরীক্ষায় প্রতি চারটি ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। চার শিফটে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা