ছবি-সংগৃহীত
শিক্ষা

খালি আসনের তালিকা প্রকাশের নির্দেশ

স্টাফ রিপোর্টার : গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে প্রথম বর্ষ (সম্মান) ভর্তিতে খালি আসনের তালিকা তৈরি ও প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মেধা তালিকায় থাকা ভর্তিবঞ্চিত তিন শিক্ষার্থীর করা এক রিটের প্রাথমিক শুনানিতে আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন : আপাতত আয়কর দিতে হবে না

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রিট আবেদনকারীর আইনজীবী এবিএম ওয়ালীউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এবিএম ওয়ালীউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আইনজীবী এবিএম ওয়ালীউর রহমান খান জানান, ২০২১-২২ সেশনে ৩০ জুলাই থেকে ২৩ আগস্ট ভর্তি পরীক্ষা হয়। রিট আবেদনকারীরা বিভিন্ন ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ দশমিক ৫০ থেকে ৫১ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। আর ভর্তির জন্য সর্বনিম্ন স্কোর হচ্ছে ৩৫ নম্বর। কিন্তু ভর্তিকৃত শিক্ষার্থীদের ফাইনাল তালিকা প্রকাশ না করে এবং বিভিন্ন আসন খালি থাকার পরও কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়।

আরও পড়ুন : নতুন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান

আসন খালি রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধ করা সঠিক নয়। এতে মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিষয়ে উল্লেখ করে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে সাড়া না পেয়ে শিক্ষার্থীরা রিট করেন। শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে আদেশ দেন।

রুলে খালি আসন পূরণ না করে ভর্তি প্রক্রিয়া বন্ধ কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন। আর আদেশে হাইকোর্ট বলেছেন, এক মাসের মধ্যে ইউনিট ভিত্তিতে খালি আসনের তালিকা প্রস্তুত এবং প্রকাশ করতে হবে। এছাড়া আবেদনকারীরা মেধা তালিকা অনুসারে যোগ্য হলে তাদেরকে ভর্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের এ আইনজীবী।

আরও পড়ুন : গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা ১৭ জুন

আবেদনকারীরা হলেন- বরিশালের ইমাম হোসেন, কুমিল্লার মো.ওয়হিদুর রহমান লিমন ও পটুয়াখালীর সাকিল হোসেন রাতুল।

বিবাদীরা হলেন, শিক্ষা সচিব, ইসলামী,শাহজালাল, খুলনা, হাজী মোহাম্মদ দানেশ, মওলানা ভাসানী,পটুয়াখালী, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল, যশোর, বেগম রোকেয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বরিশাল, রাঙামাটি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,চাঁদপুর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার সদস্য সচিব।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা