সংগৃহীত
শিক্ষা

রমজানে বন্ধ স্কুল-কলেজ, প্রাথমিকে ১৫

স্টাফ রিপোর্টার : অতীতের মতো এবারও পুরো রমজান মাস বন্ধ থাকবে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। আর রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম।

আরও পড়ুন : আওয়ামী লীগ জনগণের দল

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

বছরের শুরুতেই এই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, ঐ সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

আরও পড়ুন : পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৯

ছুটির তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত।

এ সময়ে ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের ছুটি অন্তর্ভুক্ত আছে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। মাদরাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল, তা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে ২৩ মার্চ।

এদিকে প্রাথমিক বিদ্যালয় পুরো রমজান মাস বন্ধ রাখার দাবি জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকরা। বুধবার (২২ মার্চ) এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে‌।

আরও পড়ুন : চীনের পরিকল্পনায় যুদ্ধ শেষ হতে পারে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন ছুটি নির্ধারণের দাবি জানাচ্ছে শিক্ষক সংগঠনগুলো। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ছুটি সমন্বয় করতে সংগঠনের বাইরেও অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) লিখিতভাবে আবেদন করেছে।

তবে আবেদনের পরিপ্রেক্ষিতে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি শিক্ষা মন্ত্রণালয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা