ছবি: সংগৃহীত
শিক্ষা

ভর্তিতে ৭ কলেজে বাড়ছে না আসন

নিজস্ব প্রতিবেদক : এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির ক্ষেত্রে আসন বাড়ানো হচ্ছে না। গত বছরের অনুরূপ সংখ্যক আসন অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

মঙ্গলবার (২১ মার্চ) ভর্তি পরীক্ষা বিষয়ক বৈঠকে এ তথ্য জানান ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও ৭ কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

তিনি জানান, ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক রূপরেখা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের বছরের তুলনায় আসন বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট খারিজ

সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, ৭ কলেজের অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের সংখ্যা ও ধারণ ক্ষমতার বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত আসনের বিষয়ে চিন্তা করা হয়নি। আমরা চাই ৭ কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা গুণগত মান বজায় রেখেই স্নাতক সম্পন্ন করুক। তাই ধারণ ক্ষমতার স্বাভাবিকতা বজায় রেখেই নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ সময় ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ আরও জানান, বিভাগ পরিচালনার সক্ষমতা যাচাইয়ের পর নতুন বিভাগ খোলার আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বর্তমান সময়ের আলোকে চাহিদা রয়েছে এমন বিভাগের প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করে তাদের সিদ্ধান্ত জানাবেন।

আরও পড়ুন : উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় দুর্নীতি

তবে এ বছর ভর্তি হওয়া শিক্ষার্থীরা নতুন বিভাগের সুবিধা পাবেন না। আশা করছি পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগের কার্যক্রম চালু করতে পারব।

প্রসঙ্গত, ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : পাবনায় পিকআপ -অটো সংঘর্ষে নিহত ২

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জুন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে। এই ৩ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া আগামী ২ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ চলবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা