শিক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৭ প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়াসহ সহকারী প্রক্টর বিভিন্ন দপ্তরে দায়িত্ব প্রাপ্ত মোট ১৭ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন।

আরও পড়ুন : শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ৫

রোববার (১২ মার্চ) তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, পদত্যাগপত্র পেয়েছি। যারা পদত্যাগ করেছেন তাদের তালিকা পরে জানানো হবে।

জানা যায় পদত্যাগকারীদের মধ্যে ৮ জন সহকারী প্রক্টর আর বাকিরা বিভিন্ন অফিসের কর্মকর্তা ও হলের প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষক রয়েছেন।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক পদত্যাগ করা এক শিক্ষক বলেন, আমরা ভিসি ম্যামের কার্যক্রমে কোনো শৃঙ্খলা খুঁজে পাই না। দুইজন সিন্ডিকেট সদস্য যেভাবে চাচ্ছে, সেভাবে পরিচালিত হচ্ছে। বিভিন্ন নিয়োগে অনিয়ম হচ্ছে। তার দায়ভার আমাদের ওপর আসছে। তাই আমরা বিভিন্ন প্রশাসনিক পর্ষদ থেকে পদত্যাগ করেছি।

আরও পড়ুন : নোয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

এদিকে প্রক্টর পদত্যাগের পরপরই নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিক সিকদারকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা