সংগৃহীত
শিক্ষা

স্থগিত বৃত্তির ফল বুধবার বিকেলে

সান নিউজ ডেস্ক : টেকনিক্যাল ত্রুটির কারণে স্থগিত হওয়া প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল (১ মার্চ) বিকেলের মধ্যে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কারিগরি ক্রুটিগুলো সমাধান করা হয়েছে। এখন ফল প্রকাশের জন্য সবধরনের প্রস্তুতি শেষ।

আরও পড়ুন : অভিযোগ ছাড়াই সেবা দেয়ার চেষ্টা করছি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, কোডিং এর সমস্যা হওয়ার কারণে প্রাথমিকের প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে। সংশোধিত ফল বুধবার (১ মার্চ) প্রকাশিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে জানা গেছে, অধিদপ্তর মহাপরিচালক সর্বশেষ যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে বুধবার বিকেলের মধ্যে ফল প্রকাশ করবে বলে।

এ প্রসঙ্গে ডিপিই’র পরিচালক (প্রশিক্ষণ) ড. উত্তর কুমার দাশ বলেন, যেসব সমস্যার কারণে ফল স্থগিত হয়েছিল, সব সমস্যা চিহ্নিত করে সমাধান হয়েছে। আশা করছি আজ বিকেলের মধ্যেই পুনরায় ফল প্রকাশ করতে পারবো।

আরও পড়ুন : অনেক জঙ্গিকে খুঁজে বের করেছি

তিনি বলেন, আগে ২০০৯ সালে সর্বশেষ এ ধরনের বৃত্তির ফল তৈরি হয়েছিল। দীর্ঘ ১২ বছর পর এবার প্রায় একই ধরনের বৃত্তির ফল তৈরি হয়েছে। এবার বিষয়সহ বেশ কিছু জিনিস নতুনত্ব ছিল। এতে কোডিং সংক্রান্ত একটু সমস্যা তৈরি হয়েছিল, যা এরইমধ্যে সমাধান হয়ে গেছে।

তিনি আরও বলেন, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলে এ ধরনের সমস্যা হয়েছিল। সরকারি কর্মকমিশনের ফলে একবার এমন সমস্যা হয়েছিল। এ ধরনের সমস্যা সাময়িক বলেও জানান তিনি।

আরও পড়ুন : বিমা কোম্পানির বদনাম হোক, চাই না

তার দাবি, এই প্রযুক্তিগত সমস্যা এর আগে কখনো হয়নি ডিপিই-তে। এটা আমাদের একটা লার্নিং। ভবিষ্যতে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করবে কমিটি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের ফল প্রকাশের চার ঘণ্টা পর ডিপিই থেকে তা স্থগিতের নির্দেশনা দেওয়া হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা