শিক্ষা

পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ 

জেলা প্রতিনিধি (পাবনা): পাবনা ক্যাডেট কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৫৪ জন অংশগ্রহণ করে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ সহ ৫৪ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষায় ফেল, কলেজ ছাত্রীর আত্মহত্যা

কলেজ সূত্রে জানা গেছে, বুধবার (৮ ফেব্রুয়ারী) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সঙ্গে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ সহ ৫৪ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গোল্ডেন এ প্লাস পাওয়া একাধিক শিক্ষার্থী তাদের প্রতিক্রিয়ায় জানায়, আমাদের পাঠদানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল। আমরা নিজেরাও শিক্ষকদের দেওয়া নির্দেশনা অনুসরণ করে ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের বাবা-মায়েরা সব সময় সাহস ও উৎসাহ যুগিয়েছেন।

আরও পড়ুন: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবককে মারধর

কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের পড়ালেখায় কঠোর মনোনিবেশ, শিক্ষকদের মানসম্মত পাঠদান আর অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ অভূতপূর্ব ফলাফল সম্ভব হয়েছে। প্রতিবারের মতো এ ধারা অব্যাহত রাখতে আমাদের শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার কোনো কমতি নেই। সাফল্যমন্ডিত ফলাফলে শিক্ষার্থীদের আরও উন্নতি কামনা করছি।”

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা