শিক্ষা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক:

আইনজীবী অন্তর্ভুক্তি পরীক্ষায় প্রথম ধাপে (এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষানবিশদের লিখিত পরীক্ষার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

সোমবার (২৭ জুলাই) বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত ও জারিকৃত নোটিশে এসব তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রকাশিত এক পত্রে জানানো হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলা সাপেক্ষে কলা অনুষদে পরীক্ষা গ্রহণে সম্মত রয়েছে। সেই মতে পরীক্ষা হল প্রাপ্তি সাপেক্ষে ২৬ সেপ্টেম্বর এনরোলমেন্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষার পরীক্ষার্থীরা গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বার কাউন্সিল এনরোলমেন্ট নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র দিয়ে আসন্ন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। রোল নম্বর অনুযায়ী পরীক্ষা-কেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল এবং অন্যান্য নির্দেশনা পরে ঘোষণা করা হবে। যা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নোটিশে আরও বলা হয়, এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরপর দুবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করে জারিকৃত গেজেটে (২০১৮ সালের ১৯ ডিসেম্বর) প্রকাশিত রুলস সংশোধন করে ‘ইহা অবিলম্বে কার্যকর হইবে’ মর্মে উল্লেখ রয়েছে। এ সংশোধনীটি করা হয় ২০১৮ সালের ১৯ ডিসেম্বর। ফলে ওই তারিখের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। যদি সরকার ওই সংশোধনীটির প্রয়োগ ভূতাপেক্ষাভাবে প্রয়োগ করার উল্লেখ করে কোনো সংশোধনী প্রদান করে কেবল সে ক্ষেত্রে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের পূর্বে যারা একবার লিখিত পরীক্ষা দিয়েছেন তারাও দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দিতে পারবেন।

এমসিকিউ, লিখিত ও মৌখিক-মূলত এই তিন ধাপে আইনজীবী অন্তর্ভুক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা