শিক্ষা

সরকারের কাছে নরসিংদীর কিন্ডারগার্টেনগুলোর চার দাবি

নিজস্ব প্রতিনিধি:

নরসিংদী: দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিন্ডারগার্টেন স্কুলগুলোর অ্যাসোসিয়েশন নেতারা সরকারের কাছে চারদফা দাবি তুলে ধরার প্রস্তাব করেছেন।

প্রস্তাবগুলো হচ্ছে, কর্মরত সকল শিক্ষককে সরকারি আর্থিক সহায়তা দেওয়া, ভাড়া বাসায় পরিচালিত কিন্ডারগার্টেনগুলোর করোনাকালের বকেয়া ভাড়া সম্পর্কে কিছুটা সহনশীল ব্যবস্থা বা কিস্তিতে পরিশোধ এবং স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করা।

রোববার (১৯ জুলাই) নরসিংদী জেলার কিন্ডারগার্টেন মালিকপক্ষের অ্যাসোসিয়েশনগুলোর সমন্বয়ে গঠিত আহবায়ক কমিটির প্রথম সভায় প্রস্তাবনাগুলো চূড়ান্ত হয়।

গত ১৬ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে মতবিনিময় সভা শেষে প্রিন্সিপাল এম হানিফাকে আহবায়ক করে ওই কমিটি গঠিত হয়।

আহবায়ক কমিটির সমন্বয়ক নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়ার আহবানে ওই সভায় অংশ নেন নরসিংদী জেলার কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্সিপাল এম হানিফা ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, নরসিংদী জেলা কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কমিশনার ইয়াসমিন সুলতানা, নরসিংদী সদর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. শাহিনুর মিয়া এবং মাধবদী থানা কিন্ডারগার্টেন
অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. মোমেন মিয়া প্রমুখ।

কমিটির সদস্য নরসিংদী সদর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. শাহিনুর মিয়া বলেন, করোনা শুরু হওয়ার পর থেকে দীর্ঘ চারমাস বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারিগুলোর শিক্ষক-কর্মচারীরা বেতন পেলেও বেহালদশায় পড়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কিছু নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সরকারি প্রণোদনা পেলেও এর বাইরে রয়ে গেছে দেশের বৃহৎ জনগোষ্ঠী কিন্ডারগার্টেন শিক্ষক পরিবার। এ সকল কিন্ডারগার্টেনের প্রতি সরকারের ইতিবাচক পদক্ষেপ শিক্ষানীতি পূর্ণাঙ্গরুপে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা