শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খুলতে সেপ্টেম্বর পার হবে

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না। যদি পরিস্থিতি স্বাভাবিকের দিকে গড়ায় তাহলে সেপ্টেম্বরের শুরুতে বা মাঝামাঝির দিকে খোলা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে কবে নাগাদ খোলা হবে তা নিয়ে বিভিন্ন অপপ্রচারও চলছে। অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় বুধবার (২২ জুলাই) রাতে প্রতিবাদও জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টি করে বলা হয়, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। এর প্রতিবাদ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানায়, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলছি না। পরিস্থিতি ভালো হলে খোলার সিদ্ধান্ত নেবো। দুই মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রয়েছে। এখনও বেশ কয়েকদিন ছুটি রয়েছে। তাছাড়া ঈদের পরও কয়েকদিন পাওয়া যাচ্ছে। এর মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা বা কবে নাগাদ খোলা যাবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শেষ দফায় ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়িয়ে শিক্ষার্থীদের বাসায় থাকতে বলা হয়েছে। শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে জরুরি কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে। ঈদ-উল আজহার সময় শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক রেকর্ডিং ক্লাস সংসদ টেলিভিশনে প্রচার শুরু করে। ‘ঘরে বসে শিখি’ শীর্ষক এই শ্রেণি কার্যক্রম শুরু করা হয় গত ৭ এপ্রিল থেকে। সংসদ টিভিতে প্রচারিত এই ভিডিও শ্রেণি কার্যক্রম ‘ঘরে বসে শিখি’ শিরোনামে ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে পর্যায়ক্রমে।

এছাড়া শিক্ষা বাতায়নে আপলোড করা হচ্ছে শ্রেণি কার্যক্রমের ভিডিও। পাশাপাশি ‘ঘরে বসে শিখি’ শিরোনামে নতুন একটি ওয়েবপোর্টালও তৈরি হচ্ছে স্থায়ীভাবে। যা করোনা পরবর্তীতেও অনলাইন শিক্ষা কার্যক্রমের স্থায়ী ব্যবস্থা হিসেবে পরিচালিত হবে। বেতার বার্তায় প্রাথমিকের শ্রেণি কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একইভাবে মাধ্যমিক পর্যায়ে সংসদ টেলিভিশন ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে ভিডিও ক্লাস প্রচার এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্লাস পরিচালনায় উৎসাহিত করা হয়েছে। কলেজ পর্যায়ে অনলাইন ক্লাস পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা