প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (ফাইল ছবি)
শিক্ষা

গ্রামের বাড়ির চেয়ে এখন স্কুল সুন্দর

সান নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, গ্রামের বাড়ির চেয়ে এখন স্কুল সুন্দর। স্কুলগুলোতে আগের মতো আর ভাঙা টিনের ঘর নেই। বাউন্ডারি গেটসহ ওয়াল করা হয়েছে। লাল, নীল রং করা আছে। সুন্দর স্কুলগুলো শিক্ষার্থীদের দিয়ে পরিপূর্ণ করতে হবে। তবেই সুন্দর ভবন করা সার্থক হবে।

আরও পড়ুন: ৬ লেনের সেতুর উদ্বোধন সোমবার

রোববার (৯ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের রৌমারীর উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী তেলিমোড়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে যান গণশিক্ষা প্রতিমন্ত্রী। সেখানে ডিগ্রিরচর হলহলিয়া নদীমুখে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সাবেক ইউপি সদস্য নুর ইসলাম, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নানজু প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, এই দেশ বঙ্গবন্ধুর, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তিনি দেশ দিয়েছেন, পতাকা দিয়েছেন। এই দেশ বানিয়েছেন বঙ্গবন্ধু। নদী ভাঙলেও আমরা কষ্ট পাই, রাস্তাঘাট না থাকলেও আমরা কষ্ট পাই। এটার নাম আওয়ামী লীগ।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ১০

তিনি আরও বলেন, অন্য আমল দেখেন আর আজকের অবস্থা দেখেন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কাপড়ের অভাব নেই। আজকে কমিউনিটি ক্লিনিক আপনাদের দরজায়। আপনারা এখানে যতটুকু হোক স্বাস্থ্যসেবা পান। তারপরও হাসপাতালে যান সেখানেও ব্যবস্থা আছে। বাচ্চাদের মায়েদের হাতে এখন মোবাইলে উপবৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। এবার পোশাকের এক হাজার টাকা করে দিয়েছি। স্কুলে বিস্কুট দেওয়া হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা