শিক্ষা

সাত কলেজের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ

সান নিউজ ডেস্ক : দুই দফা সময় পেছানোর পর অবশেষে প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সাতটি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিষয় ও কলেজ পছন্দের ২য় মনোনয়ন তালিকা।

আরও পড়ুন: খাদ্য সংকট সমাধানে প্রস্তুত রাশিয়া

৯ অক্টোবর (রোববার) দুপুরে ঢাকা বিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা http://7college.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে এডমিশন অপশনে ক্লিক করে উচ্চমাধ্যমিক রোল নম্বর, উচ্চমাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন।

এর আগে গত ৫ অক্টোবর ২য় মনোনয়ন তালিকা প্রকাশের কথা থাকলেও ৪ অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধে ১ম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ ৬ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই তারিখের মধ্যেই মনোনীত শিক্ষার্থীদের মনোনীত বিষয়ে বা পরবর্তী মাইগ্রেশনে পড়তে আগ্রহীদের প্রথম কিস্তির টাকা দিয়ে পরবর্তী মনোনয়নে আসন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ঘোষিত ৮ অক্টোবর তারিখেও পেমেন্ট সংক্রান্ত জটিলতায় মনোনয়ন তালিকা প্রকাশ সম্ভব হয়নি।

অপরদিকে, এবার প্রকাশিত তালিকায় নতুন করে ৬ হাজার ৪৫৫ জন (আনুমানিক) ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

গণমাধ্যমকে তিনি বলেন, আজ সাত কলেজের অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে আনুমানিক ৬ হাজার ৪৫৫ জনের মতো শিক্ষার্থী সুযোগ পেয়েছে। আমরা ১ম তালিকার যাদের মনোনীত করেছিলাম তাদের মধ্য থেকে ১৬ হাজার শিক্ষার্থী টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করেছিল। এই তালিকায় মনোনীত হয়েও টাকা জমা দেয়নি প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী। সেসব আসন শূন্য ধরে ২০২১-২২ শিক্ষাবর্ষের বাকি আসন পূরণের জন্য ২য় তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: বাড়ির ছাদ ধসে নিহত ৯

আগামী ১৫ অক্টোবর ৩য় এবং সবশেষ তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, দ্বিতীয় তালিকায় যারা মনোনয়ন পেয়েছে তাদের ১৩ অক্টোবরের মধ্যেই টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। যারা আসন নিশ্চিত করবে না তাদের শূন্য ধরেই পরবর্তী ৩য় তালিকা প্রকাশ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা