শিক্ষা
বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার

সান নিউজ ডেস্ক: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে একটি সেমিনার আয়োজন করা করেছে।

আরও পড়ুন: মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোর নিহত

রোববার (২ অক্টোবর) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. সাইফুল ইসলাম। তিনি কমিউনিটি বেইজড ট্যুরিজম গবেষণায় কিভাবে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা যায় তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও পড়ুন: চীনের মধ্যস্থতা চান মোমেন

মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাপান বড়ুয়া।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার মহোদয় পার্বত্য চট্টগ্রামে কমিউনিটি বেইজড ট্যুরিজম এবং সংশ্লিষ্ট গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নতুন আংগীকে পার্বত্য চট্টগ্রামের ট্যুরিজম যাতে রূপ লাভ করে এবং তাতে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগ যাতে অবদান রাখতে পারে তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়

সেমিনার সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিভাগের প্রভাষক জনাব মোসা. হাবিবা। সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব খোকনেশ্বর ত্রিপুরা।

সেমিনারে সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা