শিক্ষা

সাত কলেজের প্রথম মেধাতালিকা প্রকাশ

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের প্রথম মেধাতালিকা প্রকাশ হয়েছে।

আরও পড়ুন: কুর্দিস্তানে ড্রোন হামলা, নিহত ১৩

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর ঢাবি অধিভুক্ত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত মাসের ১২ আগস্ট সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা, ১৯ আগস্ট কলা ও সামাজিকবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২৬ আগস্ট বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অন্যান্যবারের মতো এ বছরও একাধিক মেধাতালিকা প্রকাশিত হবে। এরপর পর্যায়ক্রমে আরও দুটি মেধাতালিকা আগামী ৫ অক্টোবর (বুধবার) ও ১৫ অক্টোবর (শনিবার) প্রকাশ করা হবে। আর ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: উন্নত দেশে ঘুরছে করোনাভাইরাস!

জানা গেছে, চলতি বছর অধিভুক্ত এই সাতটি কলেজে স্নাতক শ্রেণিতে মোট আসন রয়েছে ২১ হাজার ৫১৩টি। যার মধ্যে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসনসংখ্যা ৬৫০০টি, বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে মোট আসনসংখ্যা ৫৩১০টি এবং কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসনসংখ্যা ৯৭০৩টি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা