শিক্ষা

ইডেনে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

সান নিউজ ডেস্ক : ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সংবাদ সম্মেলন চলাকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ সংঘর্ষ।

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলন শুরু করলে ছাত্রলীগের একাংশ তাদের বাধা দেয় এবং রিভা-রাজিয়ার বহিষ্কারের দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় সভাপতি রিভাসহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপে কলেজ গেটের বাইরে এনে রিভাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষ বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। অবস্থা গুরুতর হওয়ায় পুলিশকে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। বিস্তারিত বিষয় নিয়ে পরে কথা বলবেন বলে জানান তারা।

এর আগে, শনিবার রাত ১১টার দিকে মুখোমুখি অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারী সমর্থকদের মধ্যে কোন্দল তৈরি হয়। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

আরও পড়ুন: ‘হাওয়া’ যাচ্ছে অস্কারে!

এ ঘটনার জেরে আজ (রোববার) দুপুরের দিকে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ ছাত্রলীগের একাংশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা