শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ব্যবস্থা

সান নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা রূপরেখা-২০২১ এর অনলাইন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কারো পক্ষে প্রশ্ন ফাঁস করা সম্ভব নয়। কেউ এ বিষয়ে গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সর্বদা তৎপর রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার পরও প্রতিবছর কোচিং সেন্টার পরীক্ষার সময় খোলা রাখা হয় এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষার আগে সারা দেশের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়। এ সময় অভিভাবকরা যেন তাদের সন্তানদের কোচিং সেন্টারে না পাঠান। শিক্ষার্থীরা না আসলে কোচিং সেন্টার এমনিতেই বন্ধ থাকবে। এরপরও যদি কোনো কোচিং সেন্টার খোলা রাখা হয় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: প্রকাশ্যে কেউ ধূমপান করে না

শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলামে ধারাবাহিক ও সমষ্টিক মূল্যায়ন হবে। ধারাবাহিক মূল্যায়নের জন্য একটি অ্যাপস তৈরি করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বছর শেষে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে শিক্ষকদের বেশি গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।

এর আগে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণের অ্যাপস এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আরও পড়ুন: আর্মেনিয়া-আজারবাইজানে নিহত ৪৯

এ সময় তিনি বলেন, ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন কারিকুলামের বই দেওয়া হবে। বিশ্বের চাহিদার সঙ্গে মিল রেখে আমরা নতুন কারিকুলামের রূপরেখা তৈরি করেছি। প্রতিবছর এটি ক্লাস ভিত্তিক বাস্তবায়ন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বক্কর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. ফরহাদুল ইসলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা