শিক্ষা

চবির ‘বি’ ইউনিটে অর্ধেকের  বেশি ফেল

সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী, যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। আর ফেল করেছেন ১৫ হাজার ৬৯ জন পরীক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬ দশমিক ৬৪ শতাংশ।

আরও পড়ুন: বিএনপি সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন

শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে ফলাফল প্রকাশিত হয়। কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফলাফল প্রকাশ করতে সময় লেগেছে। সব কিছু সমাধান শেষে আমরা নির্ভুল ফলাফল প্রকাশ করেছি। ‘বি’ ইউনিটে পাসের হার ৪৩.৩৬ শতাংশ। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ২০ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৫ হাজার ৭৭৯ ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে অংশ নেন ২৬ হাজার ৬০৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৭৪.৩৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৭২ জন। যা শতকরা হিসেবে ২৫.৬৪ শতাংশ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা