শিক্ষা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: হবিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিনামূল্যের বই বিক্রির অভিযোগ উঠেছে। বইগুলো বিক্রির সময় তা হাতেনাতে আটক করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

এছাড়া মেয়াদ উত্তীর্ণ কমিটির সিল, স্বাক্ষর দিয়েই তিনি বিল ভাউচার করছেন। উত্তোলন করছেন বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের বরাদ্দের অর্থ। এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন, শুনেছি একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জানতে বার বার প্রধান শিক্ষক সমিরণ কিশোর দাশের মোবাইল ফোনে যোগযোগের চেষ্টা করলেও তিনি তা রিসিভ করেননি।

আরও পড়ুন : অফিস সকাল ৮টা থেকে ৩টা

অভিযোগে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরণ কিশোর দাশ যোগদান করেন ২০১৫ সালে। এরপর থেকেই তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রতি চরম উদাসীন। তার যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মানও নষ্ট হচ্ছে। ম্যানেজিং কমিটির মেয়াদ প্রায় ৫ বছর পূর্বে উত্তীর্ণ হলেও এ নিয়ে তার কোন মাথাব্যাথা নেই। মেয়াদ উত্তীর্ণ কমিটির সিল স্বাক্ষর দিয়েই বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের বরাদ্দের অর্থ উত্তোলন করেন। বিল ভাউচার করেন। গত ১১ আগস্ট বিদ্যালয়ের দপ্তরী খালেদ আহমেদ ফেরিওয়ালার নিকট বিদ্যালয়ের সরকারি বই বিক্রি করে দেন। বিষয়টি দেখতে পান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। তিনি ছবি তুলে বইগুলো জব্দ করেন।

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দপ্তরির কাছে বিষয়টি জানতে চাইলে দপ্তরি জানান প্রধান শিক্ষকের নির্দেশে তিনি বইগুলো বিক্রি করছেন। অথচ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নিকট বইয়ের জন্য গেলে তিনি বই নাই বলে বিদায় করে দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা