শিক্ষা

সিটি ইউনিভার্সিটিতে আইসিটি অলিম্পিয়াডের ক্যাম্পাস ফেস্ট অনুষ্ঠিত

মোঃ দেলোয়ার হোসেন: সিটি ইউনিভার্সিটিতে শুরু হলো তথ্য প্রযুক্তি নিয়ে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া আইসিটি অলিম্পিয়াডের বুথ কার্যক্রম। দেশের সব অঞ্চলের শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্ট্রেশন বুথ। এ উপলক্ষ্যে সিটি ইউনিভার্সিটিতে আইসিটি অলিম্পিয়াডের ক্যাম্পাস ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বৈপ্লবিক সাফল্য দেখিয়েছে সরকার

মঙ্গলবার (২ আগস্ট) সিটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এই ক্যাম্পাস ফেস্ট অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইঞ্জিনিয়ার ড. মো. হুমায়ূন কবির, ডিন,ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,সিটি ইউনিভার্সিটি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসাইন, হেড,ডিপার্টমেন্ট অফ সিএসই,সিটি ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন হইসেল এর চেয়ারম্যান ও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের গভর্নিং বডির সদস্য মোহাম্মদ শাহরিয়ার খান, হুইসেল এর সিইও ও ফাউন্ডার এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর গভর্নিং বডির সদস্য আরেফীন দিপু এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ এর আহবায়ক শামিমা বিনতে জলিল।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইঞ্জিনিয়ার ড. মো. হুমায়ূন কবির বলেন, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তোমরা সকলে আইসিটি অলিম্পিয়াডের সাথে যুক্ত হও, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করো। আইসিটি অলিম্পিয়াডের জন্য শুভকামনা রইলো।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসাইন বলেন, আইসিটি অলিম্পিয়াড একটি চমৎকার উদ্যোগ, তিনি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে অভিনন্দন জানান । তিনি সিটি ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীদের আইসিটি অলিম্পিয়াডে রেজিস্ট্রেশনের আহবান জানান।

উল্লেখ্য, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ছয়টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগীদের জন্য প্রাইজমানি থাকছে ৫০ লাখ টাকা। প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের পর থেকে ৫ মাস শিক্ষার্থীরা মেন্টরদের মাধ্যমে নিজেদের আইসিটি জ্ঞানকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা