শিক্ষা

বশেমুরবিপ্রবিতে নেই প্রো-ভিসি ও ট্রেজারার

মেহেদী হাসান সাকিব: দেশের দক্ষিণাঞ্চলের জেলা গোপালগঞ্জ এর মধুমতী নদীর তীরে অবস্থিত বঙ্গবন্ধুর নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

আরও পড়ুন: গোতাবায়ার পদত্যাগপত্র গ্রহণ

গত ৮ জুলাই বিশ্ববিদ্যালয়টি ২১ বছর পেরিয়ে পদার্পণ করেছে ২২ বছরে। প্রতিষ্ঠার প্রায় দুই যুগ পূর্ণ হতে চলেছে, অথচ এতদিন চলছে প্রশাসনের দুটি গুরুত্বপূর্ণ পদ প্রো-ভিসি ও ট্রেজারার ছাড়াই। প্রশাসনের এই দুর্বল কাঠামো নিয়ে হতাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও সংশ্লিষ্টরা।

২০০১ সালে বিশ্ববিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বর্তমান ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাডেমিক কার্যক্রম চালু হয় ২০১১ সাল থেকে। কিন্তু, এতদিনে প্রশাসনের এই দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়নি। শুধু, প্রো-ভিসি ও ট্রেজারার না, বর্তমানে রেজিস্ট্রারের মত গুরুত্বপূর্ণ পদও চলছে ভারপ্রাপ্ত দ্বারা। দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার পদ রয়েছে শুন্য। ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন ভারপ্রাপ্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: রুশ হামলায় শিশুসহ নিহত ২৩

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয় গুলোতে প্রশাসনিক কাঠামো শক্তিশালী হলেও বশেমুরবিপ্রবিতে এখনো দুর্বল। এ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেন শিক্ষার্থীরা।

রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন (ভারপ্রাপ্ত) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই পদগুলো সরকার থেকে নিয়োগ হয়। মাননীয় চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেজারার নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে, প্রো-ভিসি নিয়োগের বিষয়ে এখনো কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

আরও পড়ুন: চলে গেলেন বিচারপতি এবাদুল হক

স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে আমরা বিজ্ঞাপন দিয়েছি। খুব শীঘ্রই রেজিস্ট্রার নিয়োগ হবে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ড মোঃ কামরুজ্জামান বলেন, কোষাধ্যক্ষ পদের জন্য তিনজনের নাম দিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনই প্রো-ভিসি নিয়োগ হচ্ছে না বলেই শুনেছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা