শিক্ষা

 চার শিক্ষকের বিদায় সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ চরক্লার্ক দাখিল মাদ্রাসার সুপারসহ চার জন সিনিয়র আলেম শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরক্লার্ক দাখিল মাদ্রাসার মিলনায়তনে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্রগাম ইউনাইটেড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের সভাপতি ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদে চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ফেনী গ্রালর্স ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, চট্র মেট্রো পিবিআই পুলিশ পরিদর্শক (প্রশাসন) আবু জাফর মোহাম্মদ ওমর ফারক, সুবর্ণচর উপজেলা ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ছানা উল্যাহ (বি.কম), চরক্লার্ক ইউপি'র চেয়ারম্যান এডভোকেট আবুল বাসার ও সাবেক চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, চরজব্বার কলেজের প্রভাষক আবু তাহের। বক্তারা বিদায়ী চার জন শিক্ষকের দীর্ঘ কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা