উত্তরণ সাহিত্য পত্রিকার নতুন কমিটি গঠন
শিক্ষা

উত্তরণ সাহিত্য পত্রিকার নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি : উত্তরণ সাহিত্য পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ফোকলোর বিভাগের শিক্ষার্থী রুকাইয়া হাসান রাকাকে সভাপতি ও কৌশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩ টি পদ শূণ্য রেখে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন : ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে একটি মহল

রবিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন উত্তরণ সাহিত্য পত্রিকার সম্পাদক, উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- রিজভী আহমেদ( সহ- সভাপতি), আফরিন জাহান (যুগ্ম সাধারণ সম্পাদক), মো.আলমান হোসেন (সাংগঠনিক সম্পাদক), মাহামুদুল হাসান আসিফ (সাংগঠনিক সম্পাদক), মশিউর রহমান(অর্থ সম্পাদক), হাসিব হাসান(দপ্তর সম্পাদক), মো. তানভীর হোসেন আকাশ (প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), শাকিলা খাতুন(উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক)।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন, মোহাম্মদ মিঠু, ভীষ্ম রায়, আফসানা ইয়াসমিন মুক্তি, আজিজা সরকার মিলু, সাদিয়া ইসলাম, ফারিহা তাবাসসুম, তাসিন খান, সবুজ হোসেন, শরিফা খাতুন, নাহিদুল ইসলাম।

আরও পড়ুন : ১২ মৃত্যুতে ফের আতঙ্কে দেশ!

অনুষ্ঠানে মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, সমাজের গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন চিন্তা নির্মাণে উত্তরণের প্রচেষ্টা প্রশংসনীয়। তারা স্রোতের বিপরীতে গিয়ে সাম্যের সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে বলে আশা করছি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই ক্যাম্পাস আপনাদের। আপনারা নিজেদের অধিকারের প্রশ্নে প্রতিবাদ করতে শিখুন। আত্মমর্যাদাকে বিকিয়ে না দিয়ে মাথা উচু করে দাঁড়াবার সাহস সঞ্চয় করুন।

ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক কনক আমিরুল ইসলাম বলেন, নবগঠিত কমিটি শিল্প সাহিত্য ও সংস্কৃতির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। যার মধ্যদিয়ে সমাজ পরিবর্তনের লড়াই বেগবান হবে।

আরও পড়ুন : ঈদে মানতে হবে ১২ নির্দেশনা

এসময় প্রগতিশীল ও গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণসহ অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা