শিক্ষা

ইবিতে বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের নবীন বরণ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ শে জুন) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির করিডোরে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

'কুমিল্লার শ্যামল ছায়ায় গোমতি উদাস কণ্ঠে তাহার মনিহার মেঘনা তিতাস' স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে আগত ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় 'বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরাম'। এসময় তাদেরকে ভালবাসার প্রতীক ফুল দিয়ে বরণ করা হয়।

সংগঠনটির সাধারণ সদস্য মুফাচ্ছির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাকসুদা আক্তার, বিএনসিসি অফিসের উপ-রেজিস্ট্রার মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আ.স.ম. শোয়াইব আহমেদ, পরিসংখ্যান বিভাগের শাখা কর্মকর্তা মোহাম্মদ মারুফ সিরাজী প্রমুখ। সকলেই নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক- নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, মেধা ও যোগ্যতায় বিভাগসমূহে শীর্ষ স্থান দখল করে নিতে হবে। তবেই নিজ জেলাকে গৌরবান্বিত করা সম্ভব। শিক্ষার্থীদের নিজেদেরকে এগিয়ে নিতে শিক্ষকরা সর্বদা পাশে থাকবেন বলেও আশ্বাস করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আদিল সরকার। সভাপতিত্ত্ব করেন ফোরামের সভাপতি ফাহাদ আল ফারাবী। এদিকে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সদ্য সাবেক সভাপতি হোসাইন মজুমদার ও আব্দুল কাদের শাহ নেওয়াজ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে অধ্যাপক ড. মাহবুবুল আরফিন সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন৷ পরে সকলে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা