শিক্ষা

রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি: সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল এর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্যারিস রোডে সমবেত হয় শিক্ষার্থীরা। সেখানে 'বিশ্বনবীর অপমান, মুসলিমরা সইবে না' 'নারাই তাকবির -আল্লাহু আকবার', 'মোদির দুই গালে, জুতা মারো তালে তালে' ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ বলেন, আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব রাসুল (সা) কে নিয়ে জঘন্য মিথ্যাচার করেছে। এর প্রতিবাদ হওয়া উচিত। দ্বীনি মুসলমানরা জেগে উঠেছে। পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী রাসুলকে নিয়ে কেউ কিছু করে তাহলে সে নির্বংশ হয়ে যাবে। আমরা আমাদের সরকারকে স্পষ্টভাবে তাদের অবস্থান জানান দিতে বলেছি। শতকরা ৯০ভাগ মুসলমানের দেশের সরকার অবিলম্বে এর বিরুদ্ধে প্রস্তাব দিবেন। আমাদের সর্বোচ্চ প্রতিবাদ হতে পারে সর্বমহলে ভারতের সবকিছু বর্জন। ভারতীয় টিভি চ্যানেল দেখা বর্জন করুন।

রাকিব নামের এক শিক্ষার্থী বলেন, রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি কোন মুসলমান মেনে নিতে পারে না। রাসূল আমাদের আদর্শ। তার আদর্শ আমাদের রক্তে। তাই এক বিন্দু রক্ত থাকা অবস্থায় রাসূলের নামে কোন অবমাননা মেনে নেয়া হবে না।

এ সময় ভারতের বিজেপি সরকারের দুই নেতার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা