শিক্ষা

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থী থেকে শিক্ষক নিয়োগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা এবং ইংরেজি বিভাগে দুই শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়টিতে এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভেতর থেকে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়ায় সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ এবং উচ্ছাস প্রকাশ করেছেন সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

শিক্ষার্থী থেকে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন,ইংরেজি বিভাগের ১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মঈনুল ইসলাম শাওন এবং বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্বী সাহা। মঈনুল ইসলাম শাওনের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া গ্রামে এবং নড়াইল জেলার সদর থানার উরানিগ্রামের মেয়ে হলেন তন্বী সাহা।

এদিকে, শিক্ষার্থী হতে নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন নিয়োগপ্রাপ্তরারাও।বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত করতে চান তারা।

প্রথমবারের মতো শিক্ষার্থী থেকে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ অভিবাদনে ভাসছেন শিক্ষার্থীদ্বয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা