শিক্ষা

শ্রেষ্ঠ রোভার শিক্ষক মনোনীত হয়েছেন বশেমুরবিপ্রবির মজনুর ও সাকিব

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শিক্ষা সপ্তাহ-২০২২ এ গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ এবং শ্রেষ্ঠ রোভার হিসেবে মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট সাকিব হোসেন হৃদয়।

এ বিষয়ে সাকিব হোসেন হৃদয় বলেন, বিষয়টি সত্যিই অনেক আনন্দের। কিন্তু এই আনন্দের পিছনের গল্পটা খুব একটা মসৃণ ছিল না। অনেক ধৈর্য্য, একাগ্রতার ফসল আজকের এই অর্জন। এ অর্জন শুধু আমার নয়, আমার শ্রদ্ধেয় আব্বু-আম্মু, সম্মানিত শিক্ষকমণ্ডলীর যারা আমাকে প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন ৷ আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

এছাড়া শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে মনোনীত হয়েছে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মাহে আলম (স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়), শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মাহামুদ আলী খন্দকার (সরকারি বঙ্গবন্ধু কলেজ), শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক সোনেকা রায় (বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়), শ্রেষ্ঠ রেঞ্জার মোসা: শিউলি খানম (সরকারি বঙ্গবন্ধু কলেজ), শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষার্থী মিরাজুল ইসলাম (সরকারি বঙ্গবন্ধু কলেজ), শ্রেষ্ঠ স্কাউট তানভীর কাজী (স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়), শ্রেষ্ঠ গার্ল গাইড বন্যা বিশ্বাস (গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়)।

শিক্ষা সপ্তাহ-২০২২, কয়েক বছর করোনা মহামারীর কারণে বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান চালুর সাথে সাথে শিক্ষা সপ্তাহ চালু হয়েছে। নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার পর গত ২৪শে মে স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক শিক্ষার্থী, হামদ, নাত, নাচ,গান, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, স্কাউট, রোভার, বিএনসিসি, গার্লগাইডস, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত হয়। উল্লেখ্য, জেলা পর্যায়ের বিজয়ীর বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা