শিক্ষা

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ

মো. আল আমিন শাওন: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দিলীপ কুমার মন্ডল নামে এক শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়েরই এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পৈত্রিক সম্পত্তি ছেড়ে না দেওয়ায় প্রতিবন্ধীকে মারধর

এ ঘটনার বিষয়ে ওই ছাত্রী ও তার পরিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছে। এ ঘটনায় ওই শিক্ষককে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।

এছাড়া পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক দিলীপ কুমার মন্ডল ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক। তিনি গোসাইরহাট উপজেলার মাছুয়াখালি এলাকার বাসিন্দা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. এমদাদ হোসাইন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক দিলীপ কুমার মন্ডল কুপ্রস্তাব দেয়। তাই ছাত্রী ও তার পরিবার প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছে। পরে একে একে আরও ৬ জন ছাত্রী একই অভিযোগ করে ও তাদের শরীরে হাত দেয় বলেও তারা অভিযোগ তোলে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্লাসসহ বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে দিলীপকে অব্যাহতি দেয়া হয়েছে। ওই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে (২০ মে) তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটিতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শাহ আলম মিয়াকে প্রধান করে সহকারী শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, ইসমত আরা বেগম, রতন কুমার চক্রবর্তী ও মো. কামাল পারভেজকে সদস্য করা হয়েছে।

ওই ছাত্রী বলেন, ওই শিক্ষক আমাকে প্রায়ই একা প্রাইভেট পড়তে যেতে বলেন। তিনি আমাকে সোমবার (১৬ মে) দুপুরে তার বাসায় একা প্রাইভেট পড়তে যেতে বলেন। আমি অনাগ্রহ প্রকাশ করলে তিনি জোর প্রয়োগ করেন। পরে আমি আমার পরিবারকে ঘটনাটি খুলে বলি।

আরও পড়ুন: বোয়ালমারীতে মিলেছে বস্তাবন্দী লাশের পরিচয়

ওই স্কুলের একাধিক ছাত্রীরা বলেন, দিলীপ কুমার স্যার আমাদের কুপ্রস্তাব দেয় এবং শাসনের ছলে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে। আমরা এ রকম স্যার চাই না।

এ ঘটনার পর থেকে শিক্ষক দিলীপ কুমার মন্ডল পালিয়ে বেড়াচ্ছেন। তার মোবাইলে একাধিক কল দিলে রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা যায়নি।

এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্ত বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা