শিক্ষা

ধূমপানের ভিডিও ভাইরাল, চার ছাত্রী বহিষ্কার

সান নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির চার ছাত্রীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। এর আগে একটি গলিতে দাঁড়িয়ে স্কুলড্রেস পরিহিত চার স্কুলছাত্রী ধূমপান করছিল। ওই মুহূর্তের ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন: তারকাদের কলকাতায় যাওয়ার হিড়িক

ভাইরাল হওয়া ৪২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির তিন ছাত্রী স্কুলের পাশের একটি কোচিং সেন্টারের গলিতে বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করছেন। ওই তিন ছাত্রীর একজনকে জ্বলন্ত সিগারেট টানতে দেখা যায় এবং আরেক ছাত্রীকে দেশলাই দিয়ে সিগারেটে আগুন ধরাতে দেখা যায়। এ সময় পাশে আরেক ছাত্রীকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। ওই তিন ছাত্রীর ধূমপানের দৃশ্য অপর পাশ থেকে মোবাইলে ভিডিও ধারণ করেন অন্য শিক্ষার্থীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ একজন ছড়িয়ে দেয়।

এর আগে গত ২০ এপ্রিল ভিডিওটি নজরে আসে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের। তারা নিশ্চিত হয়, ভিডিওতে ধূমপানরত চারজন অষ্টম শ্রেণির ছাত্রী। পরে তাদের মৌখিকভাবে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

জানা গেছে, যখন ভিডিওটি দেখে কর্তৃপক্ষ, তখন পবিত্র রমজান মাস ছিল। স্কুল বন্ধ ছিল। সে জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে গত মঙ্গলবার (১০ মে) ওই চার শিক্ষার্থীকে মৌখিক বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের স্কুলে ডেকে এনে বহিষ্কারের বিষয়টি জানান বিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুজ্জামান। ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে যেতে বলা হয়।

আরও পড়ুন: তিনদিনের রিমান্ডে পি কে হালদার

এ ব্যাপারে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে চার ছাত্রীর ধূমপানের বিষয়টি নজরে আসে। ওই ছাত্রীরা এ বিদ্যালয়ে পড়লে তারা শিক্ষার্থীদের তিরস্কারের শিকার হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে পারে। এছাড়া ওই ছাত্রীদের ভবিষ্যৎ বিবেচনা করে অভিভাবকদের ডেকে এনে অন্য বিদ্যালয়ের ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা মুঠোফোনে বলেন, ছাত্রীদের ধূমপানের বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে আলাপ করে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা