ফাইল ছবি
শিক্ষা

অষ্টম শ্রেণিতে বাদ পড়াদের রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালে অষ্টম শ্রেণিতে অধ্যায়নকৃত বাদ পড়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আগামী ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত নির্ধারিত ব্যাংকে এ অর্থ জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: নবমে রেজিস্ট্রেশনের সময়সীমা প্রকাশ

বুধবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানের অনুরোধে এ সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। এ সময় লক্ষ করা যাচ্ছে, কিছু কিছু প্রতিষ্ঠান ২০২২ সালে অষ্টম শ্রেণিতে অধ্যায়নকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বলে আবেদন করেছে। ফলে বাদ পড়া এসব শিক্ষার্থীর ২০২৩ সালে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে জটিলতা দেখা দিয়েছে। এই রেজিস্ট্রেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত পূর্বনির্ধারিত ফি জমা দিয়ে ২০২২ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা হলো।

আরও পড়ুন: মন্ত্রণালয়ে আন্তঃশিক্ষা বোর্ডের প্রস্তাবনা

শিক্ষা প্রতিষ্ঠানের অনুরোধে এ সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী সেই বছর রেজিস্ট্রেশন করতে পারেনি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা