বশেমুরবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষা

বশেমুরবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নববর্ষ-১৪২৯ উপলক্ষে বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত হয়েছে আঞ্চলিক ভাষায় রম্য বিতর্ক প্রতিযোগিতা।

আরও পড়ুন : মাছশূন্য কুয়াকাটা সমুদ্র উপকূল

প্রতিযোগিতায় অংশ নেয় বাংলা বিভাগে অধ্যয়নরত রংপুর, যশোর, বগুড়া, পুরাণ ঢাকা, রাজশাহী, বরিশাল ও নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থীরা। বিচারকদের বিচারে অনুষ্ঠানে বিজয়ী হয় নোয়াখালীর পক্ষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: রাজীব হোসেন।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান।

আরও পড়ুন : বেনাপোলে আগুনে পুড়ল ভারতীয় তিন ট্রাক

এছাড়া, বিচারকমণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোঃ আবু সালেহ, প্রচার সম্পাদক, সহকারী প্রক্টর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদ্দাম হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহমান ও ব্যবসায়ী অনুষদের ডিন মোঃ রোকনুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা ও সহকারী অধ্যাপক শামীমা আক্তার।

প্রতিযোগিতায় প্রতিযোগীরা তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি একে অন্যের ভাষা নিয়ে বিতর্ক করে উপস্থিত দর্শকদের আনন্দ দেন। এছাড়া, নিজ অঞ্চলের ঐতিহ্য নিয়ে ও বিতর্ক করেন তারা।

আরও পড়ুন : বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

প্রতিযোগিতা শেষে বাংলা বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রাজীব হোসেনকে বিজয়ী ঘোষণা করেন বিচারক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোঃ আবু সালেহ।

অনুষ্ঠানের সার্বিক বিষয় নিয়ে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপ্তি ঘোষণা করেন বাংলা পরিবারের সভাপতি ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা