ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা
শিক্ষা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাবি প্রতিনিধি: ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাবেক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: বাসে ঘুমন্ত সুপারভাইজার খুন, আটক ১

শুক্রবার ( ৮ এপ্রিল ) রাত সাড়ে তিনটায় নিজ বাড়িতে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

ওই শিক্ষার্থীর নাম সোহাগ খন্দকার । তিনি রাবির চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার বাসা নীলফামারী জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুর আহম্মেদ।

তিনি বলেন, গতকাল রাতে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। পরে মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

আত্মহত্যার পূর্বে ৮ ঘন্টার ব্যবধানে সোহাগ তার ফেসবুক ওয়ালে ৪টি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলো হল- ভালো থাকুক সেসব মানুষ যারা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। যার কাছে অন্যের গুরুত্ব নাই বললেই চলে, যদি কেউ আমার উপর কষ্ট নিয়ে থাকেন। আল্লাহর দোহাই মাফ করে দিবেন,জীবনের কাছে হার মেনে গেলাম। আমি আর পারলাম না, এবং একটা মানুষ যখন তার জীবনের কাছে হেরে যায় তখন আর করার কিছু থাকে না।

আরও পড়ুন: নারকেলগাছ চাপা পড়ে এক নারীর মৃত্যু

সোহাগের সহপাঠী সূত্রে জানা গেছে, সোহাগের ফেসবুকের স্ট্যাটাস দেখে স্থানীয়রা তার বাসায় এসে তাকে ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে তার কক্ষে প্রবেশ করে এবং তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সৈয়দপুর পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক মো. আব্দুস সোবহান বলেন, বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) কাছ থেকে শুনেছি। তার পরিবার থেকে কোনো তথ্য এখনো পাইনি। যদি ঘটনা সত্য হয় তবে তা খুব বেদনাদায়ক। আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না।

এ ঘটনায় সোহাগের শিক্ষক অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) সুশান্ত কুমার অধিকারী বলেন, ওই শিক্ষার্থী আমার একজন প্রিয় শিক্ষার্থী ছিলো। জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে সে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা