টিএসসিতে ছাত্রীদের নামাজের জায়গার দাবি
শিক্ষা

টিএসসিতে ছাত্রীদের নামাজের জায়গা দাবি

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রীদের নামাজের জায়গা করে দেয়ার দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

আরও পড়ুন : মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে নামাজের জায়গার দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে ভিসির কার্যালয়ে যান ছাত্রীরা।

স্মারকলিপিতে বলা হয়, ঢাবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নামাজের জায়গার সঙ্কট রয়েছে। একটি মসজিদে নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার জায়গা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোর কমনরুম বিকেল ৫টায় বন্ধ হয়ে যায়। এ সময়ের পর ক্যাম্পাসে অবস্থানরত নারী শিক্ষার্থীদের নামাজ আদায় করার কোনো জায়গা থাকে না। ক্যাম্পাসের প্রাণকেন্দ্র টিএসসিতে নারী শিক্ষার্থীদের নামাজের সুব্যবস্থা করে এই সঙ্কট নিরসন করা সম্ভব।

আরও পড়ুন : ১২ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

স্মারকলিপিতে আরো বলা হয়, টিএসসির মতো জনপরিসরে ছেলেদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কাজে কিংবা নানাবিধ কারণে নারী শিক্ষার্থীরা টিএসসিতে অবস্থান করে থাকেন।

এছাড়াও রমজান মাস মুসলমানদের জন্য একটি পবিত্র ও ইবাদত পালনের মাস। এ মাসে টিএসসির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহ এবং বিভিন্ন জেলা ছাত্রকল্যাণ সমিতি টিএসসি কেন্দ্রিক ইফতার কর্মসূচি দিয়ে থাকে।

কিন্তু ইফতারের পরে নামাজের ব্যবস্থা না থাকায় অনেক নারী শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বঞ্চিত হন। অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মসূচি কিংবা বৈঠক ছেড়ে কেন্দ্রীয় মসজিদ বা হলে গিয়ে নামাজ আদায় করা সম্ভব হয় না।

আরও পড়ুন : অবাধ্য ইমরানকে শাস্তি দিতে চায় যুক্তরাষ্ট্র

তাছাড়া পাশের দুটি মহিলা হলে সেখানকার আবাসিক শিক্ষার্থী ছাড়া বাকিদের প্রবেশাধিকার সংরক্ষিত।

এমতাবস্থায় নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সংকটের কারণে বিবিধ কর্মসূচিতে অংশগ্রহণ দুরূহ হয়ে পড়ে। অনাবাসিক নারী শিক্ষার্থীরা এক্ষেত্রে আরো বেশি সমস্যার সম্মুখীন হয়।

আরও পড়ুন : চাকরিতে বয়স বাড়ানোর পরিকল্পনা নেই

সমস্যা বর্ণনা করে স্মারকলিপি দেয়া শিক্ষার্থীরা ভিসির কাছে দ্রুত একটি নামাজের জায়গা দাবি করেন।

তারা জায়গা হিসেবে টিএসসিতে ছেলেদের জন্য বরাদকৃত নামাজের স্থানের পাশের খালি জায়গা সংস্কারের মাধ্যমে সেখানে নারী শিক্ষার্থীদের জন্য নামাজের স্থান তৈরির পরামর্শ দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা