প্রতীকী ছবি
শিক্ষা

প্রাথমিকে ছুটি বাড়ছে না

সান নিউজ ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে বলে জানা গেছে।

আরও পড়ুন: ইংল্যান্ডে শিশুদের টিকা দেওয়া শুরু

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে গেছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আমরা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

তিনি বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটি কয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাড়তি ক্লাস করিয়ে প্রাথমিক স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই। এতে কারো কোনো সমস্যা হলো সেটি আমাদের দেখার বিষয় না।

ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ক্লাস চালিয়ে যেতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় সব মন্ত্রীর পদত্যাগ

অন্যদিকে, হঠাৎ করে রাজধানীতে গরমের তীব্রতার কারণে শিশুসহ সব বয়সী মানুষের মধ্যে নানা ধরনের রোগব্যাধী বেড়ে গেছে। এর মধ্যে গরমের হাসফাঁস অবস্থা আর রাজধানীতে তীব্র যানজট তৈরি হচ্ছে। সেটি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উল্টোপথে হাটছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সৌচাগার ও বিশুদ্ধ পানি সংকট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। সে কারণে গরম এলে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কমে যায় বলেও জানান তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা