শিক্ষা

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। বুধবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুরের এন.আর ছাত্রাবাস এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: অসাধুচক্রের বিরুদ্ধে সোচ্চার সরকার

ছুরিকাঘাতের শিকার সাফফাত নায়েম নাফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তাকে আহত অবস্থায় রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়া হয়।

সকালে রাজশাহী মেডিকেল হাসপাতালে আহত শিক্ষার্থীকে দেখতে যান, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্রউপদেষ্টা ড. তারেক নূর।

জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, তার অবস্থা এখন কিছুটা ভালো। তবে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যার কারণে বা পা অবস হয়ে গেছে। তার উচ্চতর চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন:ইউক্রেনে ৬ হাজার রুশ সেনা নিহত

ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, নামাজ না পড়াকে কেন্দ্র করে তার সঙ্গে মেসের কয়েকজন জুনিয়রের সঙ্গে ঝামেলা হয় বলে জেনেছি। এ নিয়ে রাতে মেসে মিমাংসা বৈঠকও হয়। মিমাংসায় মেস মালিকও ছিল ৷ মেসটিতে থাকলে নামাজ বাধ্যতামূলক। নাফি মসজিদে গিয়ে নামাজ না পড়া থেকে ঝামেলার সূত্রপাত হয়। গতকাল রাতে মিমাংসা বৈঠকের পর তাকে বহিরাগত কয়েকজন মেসে গিয়ে ছুরিকাঘাত করে আহত করে। তবে আহত শিক্ষার্থী অবস্থা জটিল হওয়ায় তার কাছ থেকে ঘটনার সঠিক ব্যাখ্যা জানা যায়নি।

বিষয়টি সম্পর্কে জানতে এন.আর ছাত্রাবাসের গেটে মালিকের টানানো মোবাইল নম্বর থেকে কল করা হলে, প্রথমে একজন ধরে এন.আর ছাত্রাবাস থেকে কথা বলছেন বলে পরিচয় দেন। তবে এই প্রতিবেদকের পরিচয় জানায় রং নম্বর বলে কল কেটে দেন। পরবর্তীতে একাধিকার কল করা হলেও আর রিসিভ করেননি।

আরও পড়ুন: সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনার তদন্ত করছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা