শিক্ষা

রাবি ক্যারিয়ার ক্লাবের দায়িত্বে সাব্বির-তৃষাণ

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) এক বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী মো. তৃষাণ খান।

আরও পড়ুন: জায়েদকে বিজয়ী ঘোষণার রায় স্থগিত

গত শনিবার (৫ মার্চ) বিকালে এক ভার্চুয়াল মাধ্যমে ট্রাস্টি বোর্ডের মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও গত কমিটির সভাপতি চার্লস অপু ফলিয়া এই কমিটি ঘোষণা করেন। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যারা হলেন, সহ-সভাপতি ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ আজিজ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমান, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) শিক্ষার্থী রাকিবুজ্জামান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফারিয়া নৌশিন তৃপ্তি।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খোন্দকার অভিষেক ইবনে শামস এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আহমেদ আর রাফি।

আরও পড়ুন: কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

আগামি ৮ ই মার্চ আনুষ্ঠানিকভাবে কমিটি হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার চার্লস অপু ফলিয়া।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা