শিক্ষা

সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও এসচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় বলেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে তার আগে সংক্ষিপ্ত সিলেবাস শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা জুন থেকে আগস্টের মধ্যে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগে পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে হবে। সেটি সম্ভব হলে জুন থেকে আগস্টের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব।

এদিকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে। তবে দুই ডোজ টিকা নেওয়া ছাড়া শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারবেন না বলে জানান শিক্ষামন্ত্রী।

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত আরো দুই সপ্তাহ পর নেওয়া হবে। কোভিড-১৯ পর্যালোচনা কমিটির সুপারিশে এ সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

আরও পড়ুন: শ্রেণিকক্ষে পাঠদান শুরু ২২ ফেব্রুয়ারি

শিক্ষামন্ত্রী বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে আগে যেভাবে সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি ক্লাস চলছিল এখনো সেভাবেই চলবে। যাদের দুই ডোজ টিকা দেওয়া আছে, শুধু তারাই সরাসরি ক্লাসে অংশ নিতে পারবে।

ড. দীপু মনি আরও বলেন, যেহেতু করোনার কারণে গত এক মাস বন্ধ ছিল ঠিক যে জায়গায় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করেছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করবো। চেষ্টা থাকবে করোনা সংক্রমণ যত নামতে থাকবে আমরা ক্লাসের সংখ্যা বাড়িয়ে যাবো। যতদ্রুত সম্ভব স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে চেষ্টা করব।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ টিকা পেয়েছে এক কোটি ২৬ লাখ ৫৭ হাজার ২২২ জন। করোনার দুই ডোজ টিকা সম্পন্ন হয়েছে ৩৪ লাখ ৪০ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী।

এর আগে, গতকাল বুধবার রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে করোনা সংক্রমণ কমতে থাকায় পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরামর্শ দেয় কভিডসংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা