শিক্ষা

রাবিতে ভালোবাসা দিবসে রক্তদানে ভালোবাসা ছড়ালো শিক্ষার্থীরা 

খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভালোবাসা দিবসে রক্তদানের মাধ্যমে ভালোবাসা ছড়ালো শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল স্বরণে এ রক্তদান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ প্রেমবঞ্চিত সংঘ’ নামক সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। রক্ত সংগ্রহ ও সংরক্ষণ করেছে ‘রেড ক্রিসেন্ট সোসাইটি অফ বাংলাদেশ’ নামক একটি সমাজসেবী সংগঠন ।

রক্তদান কর্মসূচি নিয়ে প্রেম বঞ্চিত সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, হিমেল ক্যাম্পাসে ট্রাকচাপায় নিহত হয়েছেন, তার স্মরণে এই কর্মসূচি। অনেক সময় রক্তের জন্য রোগীর স্বজনদের দৌড়াদৌড়ি করতে হয়। তারা সঠিক সময়ে রক্তের জোগাড় করতে পারে না। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ব্লাডের অভাবে যেন কোনো রোগী মারা না যায়। আমরা সবাই রক্ত দিবো এবং রক্ত দেওয়াকে উদ্বুদ্ধ করবো। একজন সুস্থ মানুষের দেওয়া রক্তে আরেকজন অসুস্থ মানুষের জীবন বাঁচবে।

আরও পড়ুন: রাবিতে প্রেমের সুষমবন্টনের দাবিতে বিক্ষোভ

রক্তদান করতে আসা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী হেমন্ত বলেন, আমার রক্তে একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারে, সে পেতে পারে নতুন জীবন। এটা ভেবেই ভালো লাগছে। এমন ভালো কাজের মাধ্যমে এবছরের ভালোবাসা দিবসকে স্মরণীয় করে রাখতে পারলাম ভেবে আনন্দিত হচ্ছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা